back to top

[the_ad id="407"]

লোহাগাড়ায় রেললাইনে কাটা পড়ে প্রাণ গেল এক বৃদ্ধের।

মিরদাদ হোসেন লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে মো. আলমগীর (৫১) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ( ২ জানুয়ারি ) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ডলুকুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে বলে জানা গেছে।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘ স্থানীয় লোকজন ওই ব্যক্তির ছিন্নভিন্ন লাশ দেখতে পান। পরে আমাকে জানানো হয়। এরপর আমি সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছি।’

জানতে চাইলে লোহাগাড়া রেলওয়ের স্টেশনমাস্টার দিদার হোসেন বলেন, সকালে দুটি ট্রেন চলাচল করে। কিন্তু কোনটিতে কাটা পড়েছে নিহত হয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে খবর পেয়ে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কক্সবাজার রেলওয়ে পুলিশ ক্যাম্পের এস আই রফিকুল ইসলাম জানান , পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme