পৌষের শীতে জন জীবনে কর্মহীন হয়ে পরেছে খেটে খাওয়া লোকজন।দুপুর পযন্ত গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় খেটে খাওয়া লোকজনকে। এদিকে পাহাড়ি পল্লিতে বেলা ১২/১টা পযন্ত সূর্যের কোন দেখা মিলছেনা। শীত নিবারণ করতে রাতও দিন পযন্ত গাছের গুড়ি, বনের লতাপাতা জ্বালিয়ে শীত নিবারণ করছে বলে জানান, মংথুউ মং মারমা, রনাজয়মং মারমা। শীতে বয়োবৃদ্ধ, শিশু ও মহিলারা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতাল ও ফার্মেসীগুলো চিকিৎসা নিচ্ছে। কাপ্তাই উপজেলা স্থানীয় ফার্মেসি হক মেডিকেল হল পল্লি চিকিৎসক বুলবুল ও সুমন দাশ জানান, আমাদের নিকট বেশিরভাগ শিশু ও বয়োবৃদ্ধ লোক চিকিৎসা সেবা নেয়ার জন্য আসে। সর্দি,ঠান্ডা কাশি,হাপানি ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, তাঁদের হাসপাতালে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত সংখ্যা বেশি। তাঁর মধ্যে বয়োবৃদ্ধ, শিশু সংখ্যা বেশি। তাই এই শীতে সকলকে সর্তক হওয়র
জন্য গরম পোশাক , গরম পানিসহ সহ ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য আহবান জানান।
[the_ad id="407"]
কাপ্তাইয়ে শীতের প্রকোপ বৃদ্ধি দিনের বেলায় গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ
কাপ্তাই প্রতিনিধিঃ
