back to top

[the_ad id="407"]

লংগদু সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জলের সুস্থতা কামনায় সাইবার দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু (রাংগামাটি):

রাঙামাটির লংগদু উপজেলার সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি  তোফাজ্জল হোসেনের দ্রুত সুস্থতা কামনায় আটারকছড়া ইউনিয়ন  সাইবার দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আছর লংগদু আটারকছড়া ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওমর ফারুক কোরআন তেলোয়াতের মাধ্যমে আয়োজিত এ দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ও সাইবার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জলের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে লংগদু উপজেলা সাইবার দলের সভাপতি মোঃ রিয়াজ আহম্মদ বলেন, তোফাজ্জল লংগদু উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অসুস্থতার খবরে এলাকাবাসী গভীরভাবে উদ্বিগ্ন। তাঁরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা তোফাজ্জলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme