বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ১নং আটারকছড়া ইউনিয়ন সাইবার দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি (মঙ্গলবার) করল্যাছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন করল্যাছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে খতিব, মাওলানা মোঃ ওমর ফারুক।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সাইবার দলের সভাপতি মোঃ রিয়াজ আহম্মদ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মন্নান গাজী, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নাছির,ইউনিয়ন সাইবার দলের সভাপতি হাফেজ মোঃ বেল্লাল ফরাজি ও বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সাইবার দলের সদস্যরা।
দোয়া মাহফিল শেষে সকল মুসল্লি ও নেতাকর্মীরা মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
