উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু খেলা গ্রামাঞ্চলের মানুষ এখনো ধরে রেখেছে যুগ যুগ ধরে। সেরকমই একটি খেলা ফুলবাড়ীয়ায় হুমগুটি। পৌষের শেষ বিকেলে প্রতি বছরের ন্যায় এবছর ১৪ জানুয়ারী বুধবার জমিদার আমলের তালুক-পরগনার সীমানায় ২৬৭তম ঐতিহ্যবাহি হুমগুটি খেলা অনুষ্ঠিত হবে ফুলবাড়ীয়া উপজেলার লক্ষীপুরের বড়ই আটা ফসলি জমির পতিত মাঠে।
পৌষ মাসের শেষ দিনটিকে উপজেলায় আঞ্চলিক ভাষায় বলা হয় পহুরা। হুমগুটি খেলাকে ঘিরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার লহ্মীপুর গ্রামে বিরাজ করেছে উৎসবের আমেজ । উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার উত্তরে লক্ষিপুর ও ১০ মাইললের মাঝামাঝি বড়ই আটা ফসলী জমির পতিত মাঠ হলো খেলাটির কেন্দ্রস্থল। জায়গাটি জমিদার আমলে তালুক পরগনার সীমানা ছিল। জনশুতি আছে , প্রজাদের শক্তি পরিক্ষার জন্য নাকি জমিদাররা এ খেলাটির প্রচলন করেছিলেন।
