জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট২৬ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণে বিভিন্ন অংশীদারদের নিয়ে সমন্বয় করা হয়েছে। বুধবার বেলা ১২টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কিন্নরী হলে রুমে সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন এর সভাপতিত্বে বিভিন্ন অংশীজনদের নিয়ে সমন্বয় সভা করা হয়। নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন,ভোটকেন্দ্রে সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঠিকভাবে দায়িত্ব পালনে কঠোর হওয়ার আহবান জানান।এবং যার,যার মন্ত্রণালয় হতে যে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা যথাযথভাবে পালন করার আহ্বান জানান। তিনি গণভোট, “হ্যাঁ” এবং “না” বিষয়ে সচেতনামূলক তৃর্ণমূল পর্যায়ে প্রচার প্রচারণা করছে। ইতি মধ্যে তথ্য অফিস, প্রাথমিক বিদ্যালয়ে নারী ও মা সমাবেশ সকল পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সচেতনামূলক সভা চলমান রয়েছে বলে জানান। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মো.দেলোয়ার হোসেন। অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল। উদ্বুদ্ধকরণ করণ সভায় সরকারি দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, মিডিয়া কর্মী, এনজিও ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
