রাঙামাটির কাপ্তাই উপজেলার
৪ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকাধীন নতুনবাজারস্থ রুবি আক্তার(২৪) নামে এক গৃহবধু নিজ ঘরের ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাঁর স্বামীর নাম রিমন। পেশায় একজন রাজমিস্ত্রী বলে জানাযায়। শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন ইউপি সদস্য সেলিনা পারভীন। এলাকার একাধিক লোকজন জানান পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। রুবির স্বামী রিমন জানান, দুপুরে তাঁর স্ত্রী কাজে যাওয়ার আগে নিজ হাতে তাকে ভাত খায়িয়ে দিয়েছে। কিন্তু কি হল সে নিজেও জানেনা।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত শেখ মাহমুদুল হাসান রুবেল(ওসি) জানান সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
[the_ad id="407"]
কাপ্তাইয়ে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ
