back to top

[the_ad id="407"]

পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং, মোহাম্মদপুর ও আলীনগর এলাকায় পৃথক পৃথকভাবে দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, উপজেলা বিএনপি’র সিনিয়ার সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বাচ্চু মিয়া, মোঃ নুরুল কায়েশ শিমুল, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোঃ ইব্রাহীম খলিল ও মোঃ ইসমাঈল হোসেন, যুবদলের আহবায়ক মোঃ আফসার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মোঃ ইদ্রিছ আলী, ছাত্র দলের আহবায়ক মোঃ দিদারুল আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক এবং ভোটারগন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোশারফ হোসেন বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতীর সম্পদ।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme