back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই ৪নং ইউনিয়ন বিএনপি ৫নং ওয়ার্ড লগগেইট বিএনপির পরিবারের পক্ষ হতে দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় লগগেইট দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক মো দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো লোকমান আহমেদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, উপজেলা কৃষক দল সম্পাদক ইকবাল হাসান মাসুদ, ইউনিয়ন মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ অলী,সদস্য মো.সাদ্দাম হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন সহসভাপতি মো. হাফেজ, সাধারণ সম্পাদক মো.জিয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসম্পাদক মো.লিটন,৬নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মিয়া চাঁনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মুনাজাত করেন ঢাকা কলোনির ইমাম মো.রাশেদ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme