খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী বিএনপি’তে যোগদান করেছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সদরস্ত কলা বাগান এলাকায় বৈঠক খানায়
এ যোগদান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
যোগদান অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ৩নং কবাখালীর সাবেক মেম্বার মোঃ কাশেম এর নেতৃত্বে ২শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
এসময় যোগদান অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যোগদানে অংশ নেন।
যোগদান অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ কাশেম জানান, অনেক আগে থেকেই আমি বিএনপিকে পছন্দ করতাম। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বাধ্য হয়ে বিরোধী দলের সাথে যুক্ত ছিলাম। কিন্তু ছাত্র – জনতার আত্মহতির গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতা। তাই আজকে আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি’তে যোগদান করেছি। এবং খাগড়াছড়ি জেলার উন্নয়নে মনে প্রাণে বিশ্বাস করি ওয়াদুদ ভূইয়া’কে প্রয়োজন।
একইসাথে নতুনভাবে রাজনৈতিক পথচলার জন্য আজকে বিএনপিতে যোগদান করে অনুষ্ঠানে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, শুরুতে বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের জন্য কাজ করছি। আজকে আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সাংসদ নির্বাচনের সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
যোগদান অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এর সঞ্চালনায় দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা সহ খাগড়াছড়ি জেলা ও দীঘিনালা উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
