তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক চেয়ারপার্সন, প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে স্বরণ সভা ও দোয়া মাহফিল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া ও মধ্যনগরে অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার (১৯ জানুয়ারী) বিকালের দিকে মধ্যনগর কেন্দ্র কমিটির আয়োজনে পৃথক পৃথকভাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সাবেক সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদার, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমূখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আফসার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মোঃ ইদ্রিছ আলী, ছাত্র দলের আহবায়ক মোঃ দিদারুল আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক এবং ভোটারগন।
আলোচনা সভা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালানা করেন, মোল্লাপাড়া দারুল উলুম এতিমখানা ও হেফজ খানার পরিচালক মাওলানা মোঃ জাকারিয়া এবং মধ্যনগর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তমিজ উদ্দিন।
