আজ ১৯ জানুয়ারি ২০২৬ইং, রোজ সোমবার ,বিকাল ৪:৩০ টায় রাঙ্গামাটি জেলার,বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাহিল্যা যুব সংঘ ক্লাব প্রাঙ্গণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জনাব,মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে, উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিজাম উদ্দিন বাবু, সভাপতি বাঘাইছড়ি পৌরসভা বিএনপি । বিশেষ অথিতি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জনাব, ওমর আলী ওমর, সভাপতি, বাঘাইছড়ি উপজেলা শাখা।এছাড়াও উক্ত দোয়া মাহফিলে উপজেলা জেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতা-কর্মীরা এবং আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি সহ সকল নেতাকর্মীরা এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাহিল্যা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, মাওলানা আবু নোমান সাহেব। তিনি তাঁর দোয়ায় বেগম খালেদা জিয়ার ইসলামের জন্য অবদান তুলে ধরেন এবং আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই কামনা করেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়া শেষে মাহফিলে অংশগ্রহণকারীদের মধ্যে তাবারুক বিতরণের মধ্য দিয়ে উক্ত দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
