কাপ্তাই নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে এবং NK Travel Queen–এর উদ্যোগে অনুষ্ঠিত “কাপ্তাই ইভেন্ট–২৬” আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজনের মাধ্যমে কাপ্তাই অঞ্চলের নারী উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও উদ্যোক্তা কার্যক্রমকে আরও গতিশীল করার এক অনন্য সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে রেজিস্ট্রার উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করেন Lucy’s Vlogs, Masnon Artistiy, Sumaiya Chowdhury, Lipy Das, NK Travel Queen, Sumi’s Kitchen, নুসরাত জাহান, হালাল মাশরুম হাউস কাপ্তাই, উসিং ও মিষ্টি মুখ—যাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতিতেই এত সুন্দরভাবে আয়োজনটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
[the_ad id="407"]
কাপ্তাই ইভেন্ট–২৬ সফলভাবে সম্পন্ন: নারী উদ্যোক্তাদের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
