back to top

[the_ad id="407"]

দূর্গম পাহাড়ে মানবতার উষ্ণতা: হরিনছড়ায় শীতার্তদের পাশে কাপ্তাই ব্লাড ব্যাংক

কাপ্তাই প্রতিনিধিঃ

দূর্গম পাহাড়ি জনপদে শীতের কনকনে ঠান্ডায় যখন জীবন হয়ে ওঠে আরও কঠিন, ঠিক তখনই মানবতার উষ্ণতা ছড়িয়ে দিতে এগিয়ে এলো কাপ্তাই ব্লাড ব্যাংক। রাঙামাটির হরিনছড়া এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।
‘Blanket Distribution 25’ শীর্ষক এই মানবিক কার্যক্রমে অর্থায়ন করে Let’s Work for Bangladesh এবং বাস্তবায়নে ছিল Universal Amity Foundation। কাপ্তাই ব্লাড ব্যাংকের সার্বিক পরিচালনায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা Bir Kumar Tanchangya, সভাপতি ও সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও সহযোগিতায় ছিলেন ভাজ্যাতলী ও হরিনছড়ার হেডম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লেক ও পাহাড়ের আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে স্বেচ্ছাসেবীরা পৌঁছান দুর্গম পাহাড়ি গ্রামে। সেখানে স্থানীয় জনগোষ্ঠীর সাথে সময় কাটানো, তাদের আন্তরিক আপ্যায়ন এবং ভালোবাসা কার্যক্রমে যুক্ত সবার জন্য হয়ে ওঠে স্মরণীয় অভিজ্ঞতা।
সংগঠন সূত্রে জানা গেছে, রাঙামাটি ও বান্দরবানে কম্বল বিতরণ শেষে কাপ্তাই ব্লাড ব্যাংকের টিম বর্তমানে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ দিঘিনালায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এই মানবিক উদ্যোগে যুক্ত হতে পেরে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, পাহাড়ের মানুষের মুখে হাসি ফোটানোই তাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই কার্যক্রম পাহাড়ি অঞ্চলে মানবিক সহায়তায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme