back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়া কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. সাইফুল ইসলামকে বরণ

মোঃ হাবিব, ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সাবেক সদস্য প্রফেসর ডা. সাইফুল ইসলাম (বাদল)। সভা পরিচালনা করেন গভর্নিং বডির সদস্য সচিব ও ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার।

সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা, দাতা সদস্য মোঃ নজরুল ইসলাম, অভিভাবক সদস্য চান্দালী সরকার ও লুৎফর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম, আশরাফুল আলম, আসমা উল হোসনাসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা। এর আগে নবাগত সভাপতিকে গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অধ্যক্ষ ও কর্মচারীবৃন্দ ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন।
সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) প্রফেসর ডা. সাইফুল ইসলাম (বাদল) বলেন, ফুলবাড়ীয়া কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, কলেজের অবকাঠামো উন্নয়ন, নতুন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা এবং একাডেমিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। এ সময় তিনি শিক্ষকদের পরামর্শ ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন এবং নন-এমপিও শিক্ষকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধে গভর্নিং বডির আন্তরিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে মানসম্মত শিক্ষা সম্ভব নয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme