back to top

[the_ad id="407"]

কাপ্তাই সাপ্তাহিক পাহাড়ি -বাঙালি হাটবারে বিএনপির লিফলেট বিতরণ

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটি ২৯৯নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড.দীপেন দেওয়ানের হাতকে শক্তিশালী করার জন্য সাপ্তাহিক পাহাড়ি -বাঙালি হাটবারে লিফলেট বিতরণ করছ। শনিবার সকাল হতে কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক বাজারে কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির পক্ষ হতে ধানের শীর্ষ মার্কায় ভোট চেয়ে নেতা কর্মী সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছে। দূর্গম পাহাড় থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে আগামি ১২ফেব্রুয়ারি২৬ইং তারিখ ধানের শীর্ষ মার্কায় ভোট প্রার্থনা করে। সাপ্তাহিক বাজারে আগত ক্রেতা -বিক্রেতারা আগ্রহ সহকারে লিফলেট গ্রহণ করছে। কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, এবং জাফর আহমেদ স্বাপন, ইকরাম হোসেন বেলাল,আবু বক্কর ছিদ্দিক, কবিরুল ইসলাম কবির, কামাল হাকিম, শাহাবুদ্দীন,ফয়েজ আহমেদ, সালাউদ্দীন রুবেল, ইমাম উদ্দিন, মোরশেদ আলম,আব্দুল্লাহ আল মামুন,মহরম,রাশেদসহ নেতা কর্মী এসময় উৎসাহ উদ্দীপনা নিয়ে লিফলেট বিতরণ করতে দেখা যায়। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালোনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ জানান, আগামি ১২ফেব্রুয়ারি ২৬ইং তারিখ আমাদের ধানের শীর্ষ মার্কা পথিক ইনশাল্লাহ বিজয় হবে বলে জানান।
ছবি ও ক্যাপসন-কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক হাটবারে লিফলেট বিতরণ করছে কাপ্তাই বিএনপি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme