back to top

[the_ad id="407"]

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

নিজস্ব প্রতিবেদক

মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিবেদক আবদুল কাইয়ুমকে সভাপতি ও বার্তা-২৪ এর সীরাত মঞ্জুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্প্রতি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৭ সদস্যের কমিটিতে প্রতিদিনের বাংলাদেশের আশিক আরেফিনকে সিনিয়র সহ-সভাপতি, কালের কণ্ঠের আরাফাত বিন হাসানকে সহ-সভাপতি ও সময় নিউজের জুনায়েদ হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার দেশ এর ফাহাদ ইবনে মাহমুদ ফাহিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়াও যুক্তরাষ্ট্র ভিত্তিক বেনার নিউজের মিনহাজ উদ্দিন ঝন্টুকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, নয়াদিগন্তের মোবারক হোসেন খানকে প্রশিক্ষণ সম্পাদক, বিডি২৪লাইভ এর ইশতিয়াক ফাতিনকে অর্থ সম্পাদক, দৈনিক মানবজমিনের মুহাম্মদ রিয়াদ হোসেনকে দপ্তর সম্পাদক, রাজধানী টিভির এম আর মিলনকে ক্রীড়া সম্পাদক, একুশে পত্রিকার মিজানুর রহমানকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং ২৪টিভির নুর আফরিনকে নারী বিষয়ক সম্পাদক করা হয়েছে।
অন্যান্যের মধ্যে দৈনিক তৃতীয় মাত্রার রানা সাত্ত্বার, সিএইচডি নিউজের জিনাদ নুসাইবা রুহি, নিউজডে২৪ এর সাফায়েত মোরশেদ এবং দক্ষিণ পূর্বের পারভেজ রেজাকে নির্বাহী সদস্য করা হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলের মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme