back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী জনসভা

হাবিব,ফুলবাড়িয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার দেওখোলা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আবুল কাশেম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক আখতারুল আলম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, এডভোকেট রেজাউল করিম চৌধুরী, কামরুজ্জামান মীর আজাদ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিএনপি নেতা বিগ্রেঃ ডাঃ সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লীরা প্রমুখ। এছাড়াও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme