back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় ৬ নেতা বহিষ্কার করলো বিএনপি

ফুলবাড়িয়া প্রতিনিধি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। এতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ফুলবাড়িয়া উপজেলা বিএনপি নেতা মো. সোলাইমান রিপন, মো. মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, মো. নাজমুল হাসান রানা, আবুল কালাম সরকার, মো. মনিরুজ্জামানকে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বহিস্কারের বিষয়টি জানানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme