back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

দীর্ঘ দেড় যুগ পর উৎসব মুখোর পরিবেশে খাগড়াছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে। উৎসব আমেজ ও আনন্দের ছাপ স্পস্ট ছিলো নেতাকর্মীরার চোখে-মুখে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি/২৬) সকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে বর্ণাঢ্য একটি র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে র‍্যালী শেষে সমাবেশ অনুষ্টিত হয়।

খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুর সাত্তার-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। তারা ছাত্র সমাজকে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme