ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের ভোটারদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন।
আজনশুক্রবার সকালে খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নে আয়োজনে ৩ বিজিবি ব্যাটালিয়ন এর লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় তিনি অবহিত করে বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পানছড়ি ৩বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভোটাররা নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেদিকে তীক্ষ্ণ নজরদারি থাকবে। আমাদের ৬ প্লাটুন বিজিবি সবসময় টহলে থাকবে যাতে কোথাও কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
