ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ধুরধুরীয়া বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাঃ কামরুল হাসান মিলন (দাঁড়িপাল্লা প্রতিক) কে বিজয়ী করতে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পর ধুরধুরিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ধুরধুরীরা মাদরাসায় গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
মিছিল শেষে মোঃ সুরুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও, ফজলুল হক শামীম, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, হাফেজ আমিনুল ইসলাম, কামাল হোসেন, ফারুক, আব্দুল বারেক সরকার, মোঃ উসমান গণি, আমিনুল ইসলাম সুমন, মজিবুর রহমান প্রমুখ
