back to top

[the_ad id="407"]

আনোয়ারায় ইফতার সামগ্রী বিতরণ সংগঠন মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার একটি সামাজিক ও মানবিক সংগঠন মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজস্ব অর্থায়নে ষষ্ঠবারের মতো ২০০টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল, চানা, চিনি, সেমাই, চিড়া, আলু, পেঁয়াজ, খেজুর ও নুডলস।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম নাজিমুল হক লিটু, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুবেল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. আজগর আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমনসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়মিতভাবে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে সংগঠনটি। ভবিষ্যতেও এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় উপদেষ্টা পরিষদ, কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme