back to top

[the_ad id="407"]

কাপ্তাই নতুন বাজার দোতলা ছাদ থেকে পরে শিশু আহত

কাপ্তাই প্রতিনিধিঃ

দোতলার ওপর সাইকেল চালাতে গিয়ে ছাদ থেকে পরে শিশু গুরুত্ব আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪নম্বর ইউনিয়ন ৫নং ওয়ার্ড নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। তিন চাকার সাইকেল চালাতে নতুনবাজারস্থ মোল্লা ট্রেডার্স হার্ডওয়ার দোকানের দোতলার ছাদ থেকে পড়ে গিয়ে শিশু সিনান(৪) গুরুতর আহত হয়। ছাদে রেলিং নাথাকায় হঠাৎ করে ছাদ থেকে আকস্মিক নিচে পরে গিয়ে ঘটনাটি ঘটে। আহত শিশুটিকে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল নেয়া হয়। শিশুটি কাপ্তাই নতুন বাজার সোনিয়া ক্লথ স্টোরের মালিক মো খোরশেদ আলমের নাতি বলে জানাযায়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme