চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম সাংবাদিকরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলের নাম ব্যবহার করে মহিউদ্দিন মানিকসহ কয়েকজন সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন এবং অসংগতিপূর্ণ আচরণ করেন। এ সময় কয়েকজন সাংবাদিকের গায়ে হাত তোলার চেষ্টাও করা হয় বলে দাবি করা হয়।
ঘটনায় সাংবাদিক আব্দুল আওয়াল মুন্না ও ইব্রাহিমসহ একাধিক গণমাধ্যমকর্মী ভুক্তভোগী হন।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।
মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আরও কর্মসূচি দেওয়া
