আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়ন-এর ৫নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী হাফেজ মুহাম্মদ আজম খান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের সমর্থকদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পরে এ বিষয়ে তার যোগাযোগ করা হলে হাফেজ আজম খান বলেন, ৫নং ওয়ার্ডকে মাদকমুক্ত করা, চাঁদাবাজি ও ইভটিজিং নির্মূল এবং দরিদ্র ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, “সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমি আমার লক্ষ্য বাস্তবায়ন করতে পারবো।”
তিনি আরও বলেন, আগামীর প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্ব এগিয়ে আসা জরুরি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত বছরগুলোতে ওয়ার্ডে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বিশেষ করে নিমতলা সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে জানান, নির্বাচিত হলে সবার আগে ওই সড়কের সংস্কারে উদ্যোগ নেবেন।
