back to top

[the_ad id="407"]

পানছড়িতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ সদস্য নিহত

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের হামলায় এক ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্যকে গুলি করে হত্যা করেছে।

শনিবার (৭ মার্চ/২৬) সকালে ৩ নং পানছড়ি সদর ইউপির বড়কোণা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আপন ত্রিপুরা ৫নং উল্টাছড়ি ইউপির মরাটিলা এলাকার পদ্মিনী পাড়া গ্রামের বাসিন্দা কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

প্রত্যক্ষদর্শীর সূত্রমতে জানা যায়, ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) সাংগঠনিক কাজে যাওয়ার সময় গ্রুপের ১৫-২০ জনের সশস্ত্র একটি দলের সামনে পড়লে তারা সংগ্রামের মাথায় গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হ্যাঁ আমরা খবর পেয়েছি।

অংগ্য মারমা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আজ সকাল সাড়ে ১১টার সময় সন্তু গ্রুপের ১৫-২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় প্রবেশ করে ওঁৎ পেতে থাকে। এ সময় ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) সাংগঠনিক কাজে যাওয়ার পথে তাদের সামনে পড়ে যায়। এতে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে ঠাণ্ডামাথায় গুলি করে হত্যা করে।

বিবৃতিতে অংগ্য মারমা আরও উল্লেখ করেন, হত্যাকাণ্ড একটি কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক, সন্তু গ্রুপ দীর্ঘ সময় ধরে পানছড়িতে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। উপরন্তু তাদেরকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে তারা আজকের এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।

সংগঠক অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সাথে তিনি খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)র কোন দায়িত্বশীলের নাম্বার না থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

 

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme