গতকাল রবিবার ০৮-০৩-২০২৬ তারিখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে টীম ডিবি নওগাঁ এর একটা অভিযানিক দল সাপাহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে। বেলা ০৩.৩০ ঘটিকায় সাপাহার থানা এলাকার অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জবই গ্রাম এলাকায় জনৈক মজিদের বাশ ঝাড়ের নিকট একজন ব্যাক্তি মাদক বিক্রয় করার জন্য অপেক্ষা করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য অভিযানিক দল সেখানে পৌছাইয়া আসামি রুহুল (৩৯) পিতা আ: জলিল সাং রায়পুর ত্রিশুল ডাংগা থানা সাপাহার এর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করে। তল্লাশি কালে তার হাতে থাকা পলিথিন ব্যাগের ভিতর ২৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিনে ২য় অভিযানে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অপর একটা অভিযানিক দল বদল গাছি থানা এলাকায় অভিযান করে। বেলা ১৭.৩০ ঘটিকায় বদল গাছি থানা এলাকার অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেনপাড়া গ্রামে এক ব্যাক্তি তার নিজ বাড়ির সামনে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করার লক্ষে আসামী আশরাফুল (৫৪) পিতা তছির সাং শেন পাড়া থানা বদল গাছি জেলা নওগাঁ এর বসত বাড়ির সামনে ডিবি পুলিশ উপস্থিত হয়। আসামি আশরাফুলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশি কালে আসামি আশরাফুলের হেফাজত থেকে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে সাপাহার থানা ও বদল গাছি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে
