back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় মার্কাজ মসজিদে ইতেকাফে বসলেন ১২৭ মুসল্লী

হাবিব,ফুলবাড়িয়া

রমজান মাসের শেষ দশকে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হলো ইতেকাফ। আরবি শব্দ ইতেকাফের অর্থ কোনো স্থানে অবস্থান করা বা নিজেকে সেখানে সীমাবদ্ধ রাখা। শরিয়তের পরিভাষায় ইতেকাফ বলা হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে অবস্থান করা।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধরিয়াপাড়া বাজার কেন্দ্রীয় মার্কাজ মসজিদে ইত্তেকাফ শুরু করেছেন ১২৭ জন ধর্মপ্রাণ মুসল্লী। এত সংখ্যক মুসল্লী ইতেকাফে বসার খবর পাওয়া যায়নি। মসজিদ কমিটিও তাদের বিশেষ মেহমানদারী করছেন।
ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া গ্রামে একটি মাত্র জামে মসজিদ। এতে ৫৩টি আকীকার সমাজ। দক্ষ ও চৌকস পরিচালনা কমিটির কারণে ঐক্যের প্রতিক হিসাবে আছে একটি মাত্র জামে মসজিদ। এতে নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ এবং পারস্পারিক সহানুভুতী বৃদ্ধি পায়। তবে ওয়াক্তের নামাজ আদায়ে বিভিন্ন স্থানে রয়েছে নামাজখানা বা পাঞ্জেগানা। এই মসজিদ মাঠে প্রতিবছর অনুষ্ঠিত হয় আহলে হাদীস তাবলীগী ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় ইজতেমা।
পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মাহতাব জামান বলেন, আমরা আমাদের পূর্বপুরুষদের ঐক্য ধরে রাখতে চেষ্টা করছি। হাজার হাজার মুসল্লী আমাদের সহযোগিতা করছে। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম বলেন, গত বছর ১শ মুসল্লী ইতেকাফ বসেছিল। এবার ১২৭জন মুসল্লী ইতেকাফ করছেন। পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের ইফতার ও সেহরি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে আমাদের মহল্লার সম্মানিত দানবীর মুসল্লীবৃন্দ দায়িত্ব নিয়েছেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme