back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন, সাংবাদিকদের কল্যাণে আবাসন প্রকল্পের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম—সিআরএফের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল চারটায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেলে এই আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ফোরামের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ আহমেদের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সহসভাপতি হাসান মুকুল, নির্বাহী সদস্য সজল চৌধুরী, মোহন মিন্টু, অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক হাসান মুরাদসহ অন্যান্য সদস্যরা।

সভাপতির বক্তব্যে কাজী আবুল মনসুর বলেন, ফোরামের সদস্যদের জন্য আবাসন প্রকল্প গ্রহণের চেষ্টা অব্যাহত রয়েছে। সাংবাদিকদের মান উন্নয়নে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সবসময় কাজ করে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ফোরামের সব উদ্যোগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme