back to top

[the_ad id="407"]

ঈদ উপহার পেয়ে সকলে খুশি কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কেপিএম এলাকায় অবস্থিত জাতীয় শিশু কিশোর চম্পাকুঁড়ি খেলাঘর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় চন্দ্রঘোনা ব্রিকফিল্ড এলাকায় সংগঠনের কার্যালয়ে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড আবাসিক এলাকার ১৫০ জন হতদরিদ্র,দুস্থ এবং অসহায় মানুষের মাঝে এ ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) মোহাম্মাদ শহিদুল্লাহ।
এ সময় তিনি বলেন, চম্পাকুঁরি খেলাঘর আসরের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করে খেলাঘর আসর কর্তৃপক্ষ কিছুটা হলেও যাতে এলাকার কিছু অসহায় মানুষের ঈদ আনন্দ ভোগ করে। এ ধরনের উদ্যোগ আগামী দিনে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সভাপতি এবং কেপিএম এর হিসাব বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলন এর সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেড এর মহা ব্যবস্থাপক( এমটিএস) আবুল কাশেম রনি, সিনিয়র সাংবাদিক ও চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দিন সাগর,সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জাকির হোসেন,বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান। এসময় গণমাধ্যম কর্মীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme