পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হীলফুল ফুযুল যুব সংগঠনের উদ্যোগে এক ব্যতিক্রমী ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহ আলম মুরাদ বলেন, ঈদের আনন্দ কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।” তারা আরও বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ওবায়দুল্লাহ আহরার। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সদস্য জনাব মোঃ নুর আলম, জনাব মোঃ আব্দুস শুক্কুর এবং জনাব মোঃ রবিউল ইসলাম উপস্থিত থেকে কর্মসূচিকে সার্বিকভাবে সমর্থন ও উৎসাহ প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব আব্দুর রব দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
এলাকার বিভিন্ন অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা মনে করছে, এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
উল্লেখ্য, হীলফুল ফুযুল যুব সংগঠন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।
