রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৫নং ওয়ার্ড কলাবাগান নামক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ৮টার দিকে বৈদ্যুতিক শার্ট সার্কিট হতে ঘটনার সুত্র হয়েছে বলে জানান কাপ্তাই ফায়াী সার্ভিস। কেপিএম অবসরপ্রাপ্ত কর্মচারী কামরুল আমিনের মেয়ের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় পরিবারের সদস্যরা ঈদের কেনা কাটার জন্য বাহিরে থাকায় সকলে প্রাণে রক্ষা পেয়েছে। এলাকার লোকজন কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইউনিটকে খবর দিলে দ্রুত তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আট লাখ টাকা। খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন ও কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে আসে এবং সার্বিক সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করে। এদিকে ঘটনার গুরুত্ব দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হোসেন জহিরকে ঘটনাস্থলে পাঠান।এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সব ধরনের প্রয়োজনীয় সহায়তার প্রদান করার কথা জানান।
