ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের হাতে থাকা মেহেগনি গাছের ডালের আঘাতে বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত বাবার নাম হোছেন আলী (৯০)। ঘাতক ছেলে রফিকুল ইসলাম ও নাতীন ইব্রাহীম খলিল। রবিবার (২৯ মার্চ) দুপুরে ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া (ভাটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় আবুল কাশেম সরকার জানান, হোছেন আলীর ৩ ছেলে। মেঝো ছেলে চান মিয়া সম্প্রতি বসতঘরের সাথে একটি টয়লেট নির্মাণ করেন। সেই টয়লেটের পাইপ স্থাপনকে কেন্দ্র চান মিয়ার সাথে বাক বিতন্ডা হয়। গতকাল শনিবার দিবাগত রাতে সেই পাইপ রফিকুল ও তার ছেলে ইব্রাহীম ভেঙ্গে ফেলে। এনিয়ে বাবা হোছেন আলী আজ সকালে চান মিয়ার পক্ষে কড়া প্রতিবাদ করলে রফিকুল মেহেগনি গাছের ডাল দিয়ে বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ছেলে ও নাতীন কে নজরদারিতে রাখেন।
অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক ছেলে রফিকুল ইসলাম ও নাতীন ইব্রাহীম খলিল কে গ্রেফতার করে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
[the_ad id="407"]
ফুলবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে প্রাণ গেল বৃদ্ধার, গ্রেফতার-২
মোঃ হাবিব, ফুলবাড়িয়া
