back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে অজ্ঞাত লাশ উদ্ধার

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি চেঙ্গী ব্রিজ এলাকায় পর্যটন মোটেলের জঙ্গলে অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে এই লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ভবঘুরে ব্যক্তিটির লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হলে পুলিশ লাশটিকে উদ্ধার করে।

খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি। লাশটির এখনো কোনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি ভবঘুরে ছিলো। আমরা সিআইডির টিমকে ডেকেছি ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লাশটিকে সনাক্ত করব। এটি কোন স্বাভাবিক মৃত্যু কি না।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme