ভালোবাসার টানে ধর্মান্তর: মহাদেবপুরে তরুণীর ইসলাম গ্রহণ, হুমকির অভিযোগে সংবাদ সম্মেলননওগাঁর মহাদেবপুর উপজেলায় এক তরুণীর ধর্মান্তর ও বিবাহকে কেন্দ্র করে আলোচনার সৃষ্টি হয়েছে। জনতা রানি নামের ওই তরুণী স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মোছাঃ আদিবা জান্নাত।
লিখিত এফিডেভিট ও সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি জানান, ব্যক্তিগত বিশ্বাস ও পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ধরনের জোরজবরদস্তি বা প্রলোভন ছাড়া সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তরুণী অভিযোগ করেন, তার এই সিদ্ধান্তের কারণে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে। এ পরিস্থিতিতে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, একই উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা মোঃ জিয়ার হোসেনের সঙ্গে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি ব্যক্তিগত স্বাধীনতা ও আইনি প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
