back to top

[the_ad id="407"]

রঙে-ঢঙে মুখর মান্দা: বর্ণিল আয়োজনে বর্ষবরণ

আল আমিন | নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় উৎসবের আমেজে, রঙে-ঢঙে আর প্রাণের উচ্ছ্বাসে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যা পরিণত হয় এক মিলনমেলায়।

বেলা ১১টায় কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ঢাক-ঢোল, মুখোশ, ফেস্টুন আর বৈচিত্র্যময় সাজে সজ্জিত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শিশু-কিশোর, তরুণ-তরুণী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মান্দা যেন রঙিন হয়ে ওঠে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মান্দা থানার ওসি খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উৎসবটি পায় এক সর্বজনীন রূপ।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় পান্তা-ইলিশ উৎসব, গ্রামীণ খেলাধুলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যা দিনব্যাপী আনন্দ-উল্লাসে মাতিয়ে রাখে উপস্থিত সবাইকে।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ টিপু বলেন,
“পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। একে আরও সর্বজনীন করতে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামকরণ করা হয়েছে, যাতে সকল শ্রেণি-পেশার মানুষ এই উৎসবে অংশ নিতে পারে।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme