back to top

[the_ad id="407"]

পিলারে ফাটল গাড়ি উঠলেই কাঁপে ফুলবাড়িয়ার কেশরগঞ্জের ঝুঁকিপূর্ণ ব্রীজ

হাবিব,ফুলবাড়িয়া

ব্রীজ ফাটল ধরেছে। খসে খসে পড়ছে পলেস্তারা। কোথাও নেই লোহার অস্তিত্ব। ভারী যানবাহন উঠতেই কেঁপে উঠে ব্রীজ। এই বুঝি গাড়িসহ ব্রীজটি নদীতে ধসে পড়লো। এমনই চিত্র ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ বাজারে কলমদরিয়া নদীর উপর ব্রীজটি।

সরেজমিন দেখা যায়, অধিক ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউ। ৬০ বছরের পুরানো ব্রীজটির পিলারে ফাটল ধরেছে বিভিন্ন অংশে। বেশিরভাগ রেলিং থেকে পলেস্তারা খসে পড়েছে। কোথাও রড বের আছে, আবার কোথাও নেই রডের অস্তিত্ব। ব্রীজের নিচের পিলারে বেশ বড় ফাটল দেখা যাচ্ছে।
কিন্তু প্রতিনিয়তই ব্রীজটির উপর দিয়ে চলছে পাথর, রড, অবৈধ লড়িগাড়ীসহ সিমেন্ট বোঝাই ২০ থেকে ৪০ টনের বেশি মালবাহী ট্রাক। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হলেও তা মানছেননা কেউই। লোহার বেরিকেট ভেঙ্গে অহরহ চলছে ভারী যানবাহন। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ এই ব্রীজ দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করছে হাজারও মানুষ। নির্ভরযোগ্য সূত্র থেকে জানাযায়, কেশরগঞ্জ বাজার ব্রীজের ডিজাইন গত সপ্তাহে শেষ হয়েছে। বাকী প্রক্রিয়াও শীগ্রই শেষ হবে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো: জোবায়ের হোসেন বলেন, ব্রীজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ব্রীটি পুন:নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমি ঝুঁকিপূর্ণ ব্রীজের বিষয়টি শুনেছি। এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme