back to top

[the_ad id="407"]

উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটি বরকল হতে উদ্বার হওয়া বিপন্নপ্রাণী লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান বরকল উপজেলার ১৫১ নং গর্জনতলী মৌজার লোকালয়ে অরক্ষিত অবস্থায় একটি লজ্জাবতী বানর দেখতে পায়। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে বরকল স্টেশনের সঙ্গীয় স্টাফসহ বানরটি উল্লেক্ষিত স্থান হতে উদ্ধার করা হয়। পরে রাত ৮টায় উদ্বার হওয়া বিপন্ন লজ্জাবতী বানরটি কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফূলী রেঞ্জের সূরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। অবমুক্ত করার সময় কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আবু নাঈমসহ বন বিভাগের স্টাফগন উপস্থিত ছিলেন।

রেঞ্জ কর্মকর্তা আবু নাঈম জানান
আইইউসিএন (IUCN) রেড লিস্ট অনুযায়ী লজ্জাবতী বানর (Bengal Slow Loris) বিপন্ন (Endangered) ক্যাটাগরিভুক্ত প্রাণী। বন্যপ্রাণী রক্ষায় আমরা সকলে এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme