জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চাকসু প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ সংসদ সদস্য নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রশাসন ও চাকসু প্রতিনিধিদের সাথে বৈঠক
নেতৃবৃন্দ শুরুতে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ উন্নয়ন, ক্যাম্পাসের নিরাপত্তা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে লেজুড়বৃত্তিক দলীয় প্রভাবমুক্ত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরবর্তীতে চাকসু ভবনে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি ও অন্যান্য প্রতিনিধিরা। সেখানে শিক্ষার্থীদের বর্তমান সংকট ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
[the_ad id="407"]
চবি ক্যাম্পাসে এনসিপি নেতৃবৃন্দ: উপাচার্য ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
