ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে ইয়াবা বিক্রির সময় ফারুক নামের এক মাদক কারবারিকে ৫ পিস ইয়াবাসহ আটক করে স্থানীয়রা। বুধবার (১৮ জুন) রাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় আরেক ইয়াবা ব্যবসায়ী কামাল মিয়া পালিয়ে যান। রাতে উপজেলা কেশরগঞ্জ বাজার বাবুগঞ্জ সড়কের মোড়ে মোটরসাইকেল চুরি করার সময় মোস্তাফিজুর রহমানকে হাতেনাতে আটক করেছে সাধারণ মানুষ। পরে তাকেও পুলিশে কাছে সোপর্দ করা হয়। অপরদিকে হেরোইন বিক্রির সময় খলিলুর রহমান (৫০) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গুপ্তবৃন্দাবন এলাকার আবদুল খালেকের পুত্র।
রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এনায়েতপুর ইউনিয়নের দোলমা এলাকায় এসআই মো. শামীম কবির,এ এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৩০ পুড়িয়া (২গ্রাম) হেরোইনসহ খলিলুর রহমান ওরফে হেরোইন খলিলকে আটক করেন।
ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্বে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।
