back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডারের বোতলে পানি, ২৫ হাজার টাকা অর্থদন্ড

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়িতে ভেকসিনকো’র গ্যাস এর বোতলে পানি মজুদের অভিযোগ পাওয়া গিয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার সংলগ্ন সিকদার এন্টারপ্রাইজ এ নিয়মিত ক্রেতা অভিযোগ করেন, বিক্রিত গ্যাস সিলিন্ডারে পানি ভর্তি রয়েছে।

এসময় ভুক্তভোগী অভিযোগ করেন, এর আগে প্রতিটি গ্যাস সিলিন্ডার কমপক্ষে ১মাস যেতো। তবে এবারের ভেকসিনকোর গ্যাসটি পনেরো দিনও যায়নি। তখন তিনি গ্যাসের বোতলটি হাতে নিলে দেখেন বোতলে পানি ভর্তি আছে।

এবিষয়ে দোকানদার সিকদার এন্টারপ্রাইজ কর্ণদার মোঃ খায়রুল হোসেন বলেন, আমি নিয়মিত জনণী ট্রেডার্স ডিলার পয়েন্ট থেকে গ্যাস বিক্রির জন্য সংগ্রহ করি।

খাগড়াছড়িতে বসুন্ধরা কোম্পানির গ্যাস ডিলার পয়েন্ট এর কর্ণধার শংকর দেব নাথের কাছে গ্যাসে পানি মিশানোর বিষয়ে জানতে চাইলে ভেকসিনকো’র ডিলার পয়েন্ট নাই বলে অস্বীকার করেন। এর জন্য কোম্পানিকে দায়ি করেন।

জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির বৈধতা না থাকাতে দোকানদারকে ৫ হাজার টাকা এবং জননী ডিলারসহ অন্য পয়েন্টের ডিলার-এর নাম ব্যবহারে ২০ হাজার টাকা অর্থদন্ড (জরিমানা) করা হয়েছে।

তিনি আরও বলেন, খাগড়াছড়িতে জনদূর্ভোগ এড়াতে প্রশাসনের বাজার মনিটরিং অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। যাতে কোন অসাধু ব্যবসায়ী এই ধরণের কর্মকান্ড করতে না পারে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme