back to top

[the_ad id="407"]

কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটি সেনা রিজিয়নের নির্দেশনা মোতাবেক ওয়াগ্গাছড়া জোন ৪১বিজির আয়োজনে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও বর্জ্য অপসারণ অভিযান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা হতে ১১টা পযন্ত অত্র জোন সদরসহ সকল বিওপি,ক্যাম্প,টিওবি এর বিভিন্ন স্থাপনাএলাকায় প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য ময়লা আবর্জনা সংগ্রহ ও অপসারণের কার্যক্রম পরিচালিত হয়। প্লাস্টিক বর্জ্যগুলো সংগ্রহ করে জমা রাখা হয়েছে, যা ভবিষ্যতে রিসাইকেল এর জন্য প্রেরণ করা হবে। এছাড়াও সকল বিওপি ক্যাম্প টিওবি কর্তৃক এ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমে সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকগণ (কর্তব্যরত ব্যতিত) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme