back to top

[the_ad id="407"]

নগরবাসী আপনাদের কাজে সন্তুষ্ট হলেই আমাদের প্রচেষ্টা সফল হবে- জমির উদ্দিন নাহিদ।

কামরুল ইসলাম, চট্টগ্রামঃ

৬ জুলাই (সোমবার) বিকালে ৮ নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর উদ্যোগে বর্ষা মৌসুমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে

ওয়ার্ডের সকল পরিচ্ছন্নতাকর্মীর মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনাদের কাজের ফলেই নগরবাসী একটি পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পান। পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে সরকার সবসময় সচেষ্ট। পবিত্র ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনাদের জন্য বিশেষ বোনাসের ব্যবস্থা করা হয়েছিল। আপনাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। নগরবাসী আপনাদের কাজে সন্তুষ্ট হলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।’

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ৮ নং শুলকবহর ওয়ার্ড সচিব আবু তাহের, ওয়ার্ড সুপারভাইজার মোঃ হানিফ, মোঃ রাসেল, জাবেদ হোসেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাবেদ সাফায়েত সোবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আরমান রনি, জুনায়েদ বাবুল, মোঃ আজাদ হোসেন প্রমুখ।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme