back to top

[the_ad id="407"]

বাঁশখালীতে বন্যার্তদের পাশে চবি ছাত্রদল: নেতা জালাল সিদ্দিকীর উদ্যোগে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী। উপজেলার কাথরিয়া ইউনিয়নের বরইতলী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত প্রায় ১০০টি অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

​ত্রাণ বিতরণকালে চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী বলেন, তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা চালানো হয়েছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্রদল সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
​এই মানবিক সহায়তা কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme