back to top

[the_ad id="407"]

কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি জয়নাল । সম্পাদক করিম

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬জুলাই২৬)সকাল ৯টা হতে বিকাল ৪টা পযন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৫০২জন। ১২টি পদের জন্য ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সভাপতি পদে নির্বাচিত হয় মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি দুইজন মিঠুন চন্দ্র শীল, হাবিবুল ইসলাম শিপু, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় মোঃ করিম উদ্দিন, যুগ্ম মোঃ ইউসুফ, সাংগঠনিক পদে মোঃ কুতুব উদ্দিন, অর্থ সম্পাদক পদে মোঃ হেলাল উদ্দিন । এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয় মোঃ শরীফ হোসেন, আব্দুল শুক্কুর, মোহাম্মদ বায়েজিদ হোসেন, মোঃ বেলাল হোসেন মানিক ও মোঃ বাদশা মিয়া। আন্তবর্তীকালীন নির্বাচন পরিচালোনা কমিটির সভাপতি মোঃ লোকমান আহমেদ জানান, আমরা চেয়েছি সুষ্ঠ, নিরপেক্ষ গনতান্ত্রিক ভাবে সুন্দর একটা নির্বাচন উপহার দেয়ার জন্য। এবং সুষ্ঠভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিমেল দে জানান নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী নতুন বাজার বণিক কল্যান সমবায় সমিতির লিঃএর নির্বাচনে বিভিন্ন দল ও সাংগঠনের নেতৃবৃন্দ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করে সন্তোষ প্রকাশ করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme