back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে Gen-Z Volunteers-এর ৩ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

Gen-Z Volunteers-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে চট্টগ্রাম শাখার আহ্বায়ক কমিটি (৩ মাস মেয়াদি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

​নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগঠনের নীতি ও উদ্দেশ্যকে সামনে রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে নতুন নেতৃত্বের প্রতি।

​“সেবা নয়, দায়িত্ব”—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনের মানবিক সেবার যাত্রাকে আরও বেগবান করতেই এই নতুন কমিটি কাজ করে যাবে।

সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়েছে। পাশাপাশি, লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সর্বস্তরের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme