রাঙ্গামাটির লংগদুতে বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের উদ্বোধন কালে লংগদু থেকে নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত সময়ে চালু হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি ২৯৯নং আসনের এমপি দীপেন দেওয়ান।
বুধবার সকালে এমপি দীপেন দেওয়া লংগদুতে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা।
এসময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে, সরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পরে উপলাপরিষদ সম্মেলন কক্ষে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনাসভা করেন তিনি।
এসময় এমপি দীপেন দেওয়ান সাংবাদিকদের প্রশ্নে বলেন, উপজেলাবাসীর প্রাণের দাবী নানিয়ারচর সাথে লংগদু সংযোগ সড়ক বাস্তবায়ন ও উপজেলার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রমের বিষয়ে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ধীরে ধীরে উপজেলা বিদ্যুৎ বিহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
