রাঙামাটির কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে
সোমবার ( ২৭ জুলাই) সকাল ১০ টায়
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (কিন্নরী)তে এ সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা: রহমত উল্লাহ,
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমা, কৃষি অফিসার আহসান হাবীব,কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাইমা ইলিয়াস, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: শাহআলম চৌধুরী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি তালুকদার।
সভায় জানানো হয়, আগামী ১০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ১’নং ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করবেন। এটা সারাদেশের জন্য রোল মডেল হিসাবে পরিনত হবে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি , হেডম্যান, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
[the_ad id="407"]
কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ
