চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আজ। দেশের সর্ববৃহৎ এই সমাবর্তনে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি বা উপাধি দেয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসকে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, এখন পর্যন্ত ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট সমাবর্তনে অংশ নেয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এই সমাবর্তনের প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আবেদন হিসেবে পাওয়া গেছে। সবচেয়ে বেশি খরচ হচ্ছে প্যান্ডেল, সাজ-সজ্জা ও আসন ব্যবস্থাপনা কার্যক্রমে।
অংশগ্রহণকারীরা দুপুর ১২টা পর্যন্ত নিজ বিভাগ থেকে গাউন ও টুপি সংগ্রহ করেছেন। তবে সমাবর্তনের অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই গাউন গুলি আবার বিভাগে জমা দিতে হবে। অন্যথায় সার্টিফিকেট ও উপহার পাবেন না। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় এরই মধ্যে মতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এছাড়া পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি।
আয়োজোনের আনুষাঙ্গিকতা নেই কোন কমতি।এ যেন নতুন এক রুপে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস সাবেক শিক্ষার্থী এবং অবিভাবকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে। তবে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গ্র্যাজুয়েটদের সঙ্গে আসা অতিথিদের কেউ প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তাদের জন্য বিভাগগুলোর কিছু কক্ষ বরাদ্দ রাখা হবে।
